

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর ১৯৪৮ সালে গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা দম্পতির জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগেরও সভাপতি।
ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের ধারক ও বাহক, দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনাই একমাত্র নেতা। তার আদর্শ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। নেতৃত্ব গুণের কারণে তিনি আজ বিশ্ব নেতাদের কাতারে চলে গেছেন।' বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনও বিকল্প নেই বলেও উল্লেখ করেন এই সমাজসেবক।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, দেশমাতৃকার কল্যাণে সবাই কাজ করে যাবো। আসুন সবাই একসাথে কাজ করি দেশ ও জাতিকে শক্তিশালী করি ও সোনার বাংলা গড়ি। তিনি দেশের উন্নয়নে আওয়ামীলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যাক্ত করেন দলের সর্বস্তরের নেতাকর্মীর কাছে।
পরিশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনা স্বার্থে সকলের নিকট আশীর্বাদ/দোয়া কামনা করেন তিনি।