
নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের মাদারগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং জাতীয় পতাকা উত্তোলন না করার গুরুতর অভিযোগ উঠেছে ‘ঘুঘুমারী হাজী কাদের সাংবাদিক মাহবুব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির এমন চরম অবহেলা ও উদাসীনতায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, একুশে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা এবং যথাযথ মর্যাদায় দিবসটি পালনের সরকারি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি ভাষা শহীদদের স্মরণে কোনো আলোচনা সভা, দোয়া মাহফিল বা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মতো ন্যূনতম কোনো কর্মসূচিও গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি। চারপাশ ছিল...
Developed by BDITHOST