

নিজস্ব প্রতিবেদক: সরকারি নিবন্ধনভুক্ত সাংবাদিক সংগঠন 'মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম ফিরোজ আহামেদ।
তাঁর এই দায়িত্ব প্রাপ্তিতে সংগঠনের নেতাকর্মীসহ সারা দেশের মফস্বল সাংবাদিকদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সার্বিক কল্যাণ এবং অধিকার ও স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত এই নেতৃত্ব অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রাখবে।
সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমেদের গতিশীল দিকনির্দেশনায় সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে সাধারণ সাংবাদিকেরা প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে সংগঠনটি সাংবাদিকদের মৌলিক দাবি আদায় ও মানবকল্যাণে কার্যকর নানা উদ্যোগ গ্রহণ করবে।
উল্লেখ্য, এস এম ফিরোজ আহামেদ বর্তমানে বহুল প্রচারিত 'দৈনিক অভিযোগ বার্তা'র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র কেন্দ্রীয় পরিচালক এবং 'সিআরবি'র বাংলাদেশে সাবেক অ্যাম্বাসেডর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও করপোরেট জগতে সুপরিচিত