

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
"গড়বো ক্রীড়া সেতু বন্ধন- করবো বাধা দূরীকরণ " এই শ্লোগান প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপিত হয় ।
আজ ৬ এপ্রিল সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও পরবর্তীতে ওনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডক কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ প্রমূখ ।
এছাড়াও ক্রীড়া সংস্থা ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেই উপস্থিত ছিলেন।উপস্থিত ব্যক্তিরা জানান,বর্তমান যুব সমাজ ও তরুন সমাজকে মাদকাসক্ত কবল থেকে রক্ষা করতে খেলাধুলা এবং সুষ্ঠু সাংস্কৃতির কোন বিকল্প নেই।
তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে আমাদের বর্তমান শিক্ষার্থীরা বিপদগামী থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন।