
নিজস্ব প্রতিনিধিঃ ফুলবাড়িয়া উপজেলা কি অবৈধ করাতকলের জন্য এক ধরনের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে? ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়েই করাতকল মালিক ও শ্রমিকদের পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রশ্নকে আরও গভীর ও অস্বস্তিকর করে তুলেছে। প্রশাসন পৌঁছানোর আগেই যদি অপরাধীরা সটকে পড়ে, তবে প্রশ্ন উঠতেই পারে—তথ্য গেল কোথা থেকে, আর কার আশ্রয়ে? বুধবার বিকেলে উপজেলার কালাদহ ও আছিম বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটটি অবৈধ করাতকল সিলগালা করা হয়। অভিযানে বনবিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সন্তোষপুর বিট অফিসের ডেপুটি রেঞ্জার মোহাম্মদ ইমদাদুল হক এবং এনায়েতপুর বিট অফিসার মুহাম্মদ সেলিম মিয়া। তবে প্রশ্ন হলো—এই কর্মকর্তারা যখন দিনের পর দিন সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব...
Developed by BDITHOST