

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার, (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে নজিপুর সরদারপাড়া দলীয় কার্যালয়ে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সামসুজ্জোহা খান জোহা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আব্দুল আল ফারুক, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বাইজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, এ. জেড. মিজান, আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর মোস্তফা এবং নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।