1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দৈনিক অভিযোগ বার্তা পএিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড মনোনীত হলেন পাবনার কৃতি সন্তান মোঃ সিয়াম সিকদার - Barta24TV.com
দুপুর ২:০৫, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক অভিযোগ বার্তা পএিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড মনোনীত হলেন পাবনার কৃতি সন্তান মোঃ সিয়াম সিকদার

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫
  • 178 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

দৈনিক অভিযোগ বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ই নবেম্বর, রোজঃ শনিবার, বিকালঃ ৪ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়াম মিলানায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও স্বর্ণপদক প্রাপ্ত আবৃত্তিকার সবুজ রয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নির্মাতা জাম্বস কাজল, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা রউফ,অভিনেত্রী কামরুন্নাহার আন্না, অভিনেত্রী ক্যামেলিয়ান নিশান,তরুণ অভিনেতা আমান রেজা, কণ্ঠশিল্পী এস এম শফি, মডেল নিগার দৌলা সহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।

পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা সাংবাদিকতা, তরুণ সংগঠক, সমাজসেবা, উদ্যোক্তা উন্নয়ন,সাংস্কৃতিক, ও মডেলিং সহ বিভিন্ন ক্যাটাগরিতে স্টার আচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

এ সময় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতা ও তরুণ সংগঠক হিসাবে ভূমিকা রাখায় স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ মনোনীত হন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক ও দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি মোঃ সিয়াম শিকদার।

অ্যাওয়ার্ড মনোনীত হওয়ায় তিনি জানান- দৈনিক অভিযোগ বার্তা পত্রিকাটি গত ছয় বছর ধরে নিরলস ভাবে মানুষের দুঃখ দুর্দশা, অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে সাধারণ পাঠকের আস্থা অর্জন করেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও ন্যায়ের সাথে ইতিবাচক সাংবাদ প্রচারের মধ্য দিয়ে আরো এগিয়ে যাবে। দৈনিক অভিযোগ বার্তা পএিকার সাথে আমার পথ চলায় এবং পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাকে একজন তরুণ সাংবাদিক ও দক্ষ সংগঠক হিসাবে যে অ্যাওয়ার্ড প্রদান করা হলো এটা সত্যিই অনেক আনন্দের। এই অর্জন শুধু সাংবাদিকতা নয়,একটি নিরন্তর সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। যা আমার ভবিষ্যত এবং আগামীর প্রতিটা সময়ের জন্য আরো অনুপ্রেরণা যোগাবে, ইনশাআল্লাহ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category