

নিজস্ব প্রতিবেদক,
নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় ১৫ বোতল মদসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার দশাল গ্রামের আবু তাহেরের ছেলে আকাশ আহম্মেদ (২০) ও উপজেলার শাখাইয়া গ্রামের রব মিয়ার ছেলে জুয়েল আহম্মেদ (২২)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদ চোরাচালানের খবরে গত বৃহস্পতিবার সকালে পৌর এলাকার কাচারি মোড় সড়কে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে ব্যাগ থেকে ১৫ (পনের) বোতল ভারতীয় তৈরী নিষিদ্ধ মদ জব্দসহ জড়িত দুইজন চোরাকারবারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি ( তদন্ত) নুরুল আলম বলেছেন দুজন মাদক কারবারীকে আমরা মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছি।