1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে অরবিট শিক্ষা পরিবারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Barta24TV.com
রাত ২:১৭, রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে অরবিট শিক্ষা পরিবারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
  • 253 Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 276.8977;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দিতে ‘অরবিট শিক্ষা পরিবার’-এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

অরবিট শিক্ষা পরিবারের পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক, দাওকান্দি শাখার সভাপতি মোকাররম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী রনি হক, হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনের কারিগর। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে তিনি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অরবিট শিক্ষা পরিবারের পরিচালক মো. আলাউদ্দিন বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এসএসসি প্রস্তুতিমূলক এই কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষানুরাগী মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category