1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় স্কুলশিক্ষক নিখোঁজ - Barta24TV.com

ঠাকুরগাঁওয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় স্কুলশিক্ষক নিখোঁজ

Reporter Name
  • Update Time : Thursday, August 4, 2022
  • 410 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের তৈলক্ষ্য বর্মণ (৪৫) নামে এক স্কুলশিক্ষক সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। তৈলক্ষ্য বর্মণ দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে। স্থানীয়দের মাধ্যমে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন জানান, তৈলক্ষ্য বর্মণের বাড়ি ওই এলাকার টাঙ্গন নদীর এপারে ও তার স্কুলটি ওপারে। বুধবার (৩ আগস্ট) স্কুল ছুটির পরে তাড়াহুড়া করে বাড়ি ফিরার সময় তিনি নদী সাঁতরে পার হতে গেলে নদীর পানিতে নিখোঁজ হন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন জানান, সব জেলায় ডুবুরি দল না থাকায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে এসে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান পরিচালনা করবেন। তাছাড়াও খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে অনেক খোঁজাখুঁজি করলেও পায়নি। আজ সকলে ডুবুরি দল এসে আরও ভালো করে উদ্ধার অভিযান পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category