1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - Barta24TV.com
রাত ৪:০৪, শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৩, ২০২২
  • 652 Time View

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ;
ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি”।
ঠাকুরগাঁও গণপুর্ত বিভাগ, গণপূর্ত অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের আয়োজনে সভায় ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশসন) মির্জা তারেক আহামেদ বেগ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। সভায় বৈষম্য হ্রাসের মাধ্যমে সবার জন্য টেকসই নগর গড়ে তোলার বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category