

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা ও আধুনিকতা আনয়নের লক্ষ্যে (ডিটেকটিভ ব্রাঞ্চ) ডিবি'র ব্যবহারের জন্য একটি নতুন মাইক্রোবাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.) ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব জাহিদুল হাসান, বিপিএম (সেবা) মহোদয় জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি)-এর হাতে এই নতুন গাড়ির চাবি তুলে দেন।
নতুন এই যানবাহন সংযোজনের ফলে জামালপুর জেলা পুলিশের সার্বিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জরুরি রেসপন্স, নাইট টহল এবং দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত ও সহজ হবে। চাবি হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন সহ জেলা পুলিশেরর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।