

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অভিযানে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে ৪০ কেজি ভারতীয় জিরা আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা সময় কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক বিশ্বজিৎ রায় এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
আটককৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৪৮ হাজার টাকা বলে জানা গেছে। জব্দকৃত মালামাল নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।