
স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখাঁর হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সালাহউদ্দিন নামে স্থানীয় এক জামায়াতকর্মীর দোকানে চা খেতে যান বড়উঠান ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনজুর, যুবদলের কর্মী মো. ইমন ও মোহাম্মদ ফারুক। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপের এক পর্যায়ে দোকানি সালাহউদ্দিনের সঙ্গে তাঁদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে সেখানে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত ব্যক্তিরা হলেন, উপজেলা যুবদলের সদস্য মো. শাহেদুল আলম টিটু, মো. ইমন, মো. মনজুর, মোহাম্মদ ফারুক, আলমগীর, মোহাম্মদ এনাম, মামুন ও সালাহউদ্দিন তাঁদের মধ্যে চারজন বিএনপি ও অঙ্গসংগঠনের...
Developed by BDITHOST