

মোঃ আশরাফুল ইসলাম:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করেন ঘাটাইল উপজেলা প্রশাসন।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
এসময় জেলা প্রশাসক শরীফা হক শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার (গোপনীয়) টি এম এ মূকিত,প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক,শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।