

বিশেষ প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট):
সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। উপজেলায় খেলাধুলার মানোন্নয়ন ও সার্বিক ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় স্টেলিং তারিয়াং বলেন, "গোয়াইনঘাটের খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করাই আমার প্রধান লক্ষ্য। উপজেলাজুড়ে খেলাধুলার সুবাতাস ছড়িয়ে দিতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।" এ সময় তিনি স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এদিকে স্টেলিং তারিয়াং সদস্য সচিব মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।