

বিপ্লব তালুকদার, ঈশ্বরদী থেকেঃ
সপ্তম পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করলো, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঈশ্বরদী উপজেলা শাখা। এ উপলক্ষ্যে কোরআন তেলাওয়াত কেক কাটা এবং দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ তুহিনুর ইসলাম রঞ্জু তার লিখিত বক্তব্য তুলে ধরেন।তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানব সেবাই আমাদের প্রধান লক্ষ্য ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আখতার পান্না ।তিনি বক্তব্যে বলেন,১৯৭১ সালের নিজ গ্রামের যুদ্ধকালীন সময়ের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সাধারণ সম্পাদক, এ,কে,এম ফজলুর রহমান সোহেল।তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের সমস্যার কথা তার আলোচনায় উঠে আসে তিনি আরো বলেন মুক্তিযোদ্ধা সন্তানদের এখনো অনেক জায়গা আছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সুবিধা বঞ্চিত। তিনি বর্তমান ২১ সদস্য কমিটির, আকার বড় করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার সবার প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা সম্পাদিকা হেলেনা আক্তার, শিল্পী, সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ক্রিড়া সম্পাদক আশিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম মজনু আসলাম প্রমানিক, রিয়াজুল ইসলাম ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা দায়িত্বে ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের জয়েন সেক্রেটারি মামুনুর রহমান। তিনি বললেন, অনেক কষ্টের মাঝেও একটি সংগঠনকে দাঁড় করানো, চাঁদ হাতে পাওয়ার মত অবস্থা। তিনি নিজ দায়িত্বে, সংগঠনকে আরো শক্তিশালী করতে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, মুক্তিযোদ্ধা ও সন্তানদের, কাঁধে কাঁধ মিলিয়ে, এগিয়ে যাওয়ার সংকল্প, বাস্তবমুখী ভূমিকা রেখে কোন ধরনের বিশৃঙ্খলা সংগঠনের মধ্যে না হয়,এই আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মধ্য মনি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন পিয়াস, জাতীয় দৈনিক ভোরের অপেক্ষা, পাবনা জেলা প্রতিনিধি, বিপ্লব তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।