
উত্তরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য সেবা নাজুক অবস্থায় রয়েছে। পলাতক সরকার বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে মহা লুটপাট করেছে। স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি আমদানির নামে কয়েক গুন বিল বানিয়ে বিদেশে টাকা পাচার করেছে। তিনি আরো বলেন, পলাতক সরকারের এক স্বাস্থ্য মন্ত্রীর ছেলে বিদেশে ৫ শ কোটি টাকা পাচার করে বিদেশে হাউজিং কোম্পানি করে ব্যবসা করতেছে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ঢাকা ১৮ আসনে স্বাস্থ্য সেবা চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমরা রাজনীতি করি জনকল্যাণে তাই জনগণের কল্যাণেই আজীবন নিবেদিত থাকতে চাই। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠে জাতীয়তাবাদী ফোরাম ১১ নং...
Developed by BDITHOST