
মো: নিশাদল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ দুলাল মিয়া নামে এক ভুক্তভোগী ।তিনি দাবি করেন,আদালতের স্থিতাবস্থা থাকা সত্বেও আদালতের আদেশ অমান্য করে মোটা অংকের লেনদেনের বিনিময়ে সহকারি কমিশনার তার নামে সৃজনকৃত খারিজা খতিয়ান বাতিল করে প্রতিপক্ষের নামে অন্যায়ভাবে নতুন খারিজা খতিয়ান সৃষ্টি করেছেন। আদালতের আদেশ অমান্য করে খারিজা খতিয়ান বাতিল করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে ।তবে সহকারি কমিশনার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে দাবি করেন আদালতের আদেশের আগেই উল্লোখিত খারিজা খতিয়ান বাতিল হয়েছে । অভিযোগকারী সদর উপজেলার তালশহর (পূর্ব)ইউনিয়নের তেলীনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ দুলাল মিয়া গত সোমবার জেলা প্রশাসকের দপ্তরে দাখিলকৃত লিখিত অভিযোগে দাবি করেন, সদর উপজেলাধীন...
Developed by BDITHOST