1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার - Barta24TV.com

বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার

Reporter Name
  • Update Time : Thursday, October 8, 2026
  • 9 Time View

অনলাইন ডেস্কঃ

হিউ আব্রড একজন জনপ্রিয় স্কটিশ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার স্থানীয় স্ট্রিট ফুড, গণপরিবহন, ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে ব্লগ ও ভিডিও তৈরি করে থাকেন। ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার ওপর তৈরি করা তার ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।

তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে ট্রেন ভ্রমণের সময় কেবিনে নিজের মালামালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত মঙ্গলবার (৬ অক্টোবর) একটি ভিডিও প্রকাশ করেছেন। কেবিনের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাইরে যাওয়ার সময় মালামাল চুরির আশঙ্কার কথা জানান তিনি। তবে ট্রেনে দায়িত্ব পালনকারী বাংলাদেশ পুলিশের উপস্থিতি ও তাদের আশ্বাসে পরবর্তীতে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কিত বক্তব্যে জানা যায়, কেবিনের ভেতরে অবস্থানকালে দরজা লক করার সুবিধা থাকলেও বাইরে বের হলে তা তালাবদ্ধ করার কোনও সুযোগ নেই। হিউ বলেন, আমি আমার মালামালের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত। কেবিনে জিনিসপত্র রেখে যদি টয়লেট বা অন্য কোথাও যাই, তবে বাইরে থেকে লক করার ব্যবস্থা নেই। ফলে যে কেউ ঢুকে আমার মালামাল চুরি করে নিয়ে যেতে পারে। সত্যি বলতে, এমন পরিস্থিতিতে কী করা উচিত তা আমি বুঝতে পারছি না। যাত্রাপথে ট্রেনে এক বিক্রেতার কাছ থেকে তিনি মধু কেনেন এবং আর কোনও খাবার রয়েছে কিনা তা জানতে চান।

এরপর ট্রেনে বাংলাদেশ পুলিশের উপস্থিতি দেখে তিনি চমক প্রকাশ করেন। পুলিশ সদস্যরা ট্রেনে অবস্থান করেন এবং টহল দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন জেনে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিজের কেবিনে জিনিসপত্র রেখে বাইরে যাওয়া নিরাপদ কিনা, পুলিশ সদস্যদের কাছে তা জানতে চান তিনি। জবাবে পুলিশ সদস্যরা তাকে বিষয়টি ‘নিরাপদ’ বলে নিশ্চিত করেন। পুলিশের এই আশ্বাসে স্বস্তি পেয়ে তিনি ধন্যবাদ জানান এবং বলেন, এখানে জিনিসপত্র রেখে যাওয়া নিরাপদ। সুন্দর একটি যাত্রার অপেক্ষায় রইলাম, চলুন শুরু করা যাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category