
ডা. আজাদ খান, জামালপুর জেলা প্রতিনিধি তাং ২১/০৫/২০২২ খ্রী. জামালপুর পৌর এলাকার পূর্ব ও মধ্য রশিদপুরে জলাবদ্ধতায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার সরেজমিনে গিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, জামালপুর পৌর এলাকার ১০নং ওয়ার্ডের পূর্ব ও মধ্য রশিদপুরে গত কয়েকদিনের বৃষ্টির পানি জমে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই এলাকার পানি নিষ্কাশনে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকার মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন। চরম জনদূর্ভোগ পোহাচ্ছেন তারা। এদিকে পরপর কয়েকদিন বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন এলাকাবাসী। ময়লা ও নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করায় চর্মরোগসহ পায়ে ঘা হয়ে যাচ্ছে এই এলাকার অধিবাসীদের। বিশেষ করে রশিদপুর পূর্বপাড়া জামে মসজিদের মুসুল্লী, মসজিদের পার্শ্বেই জামালপুর শহরের স্বনামধন্য বেসরকারি সংস্থা রশিদপুর বটতলা সিবিও সংগঠনের নিজস্ব প্রতিষ্ঠান রশিদপুর মোস্তাকিমা আলোকিত...
Developed by BDITHOST