
স্টাফ রিপোর্টার : ′′আমাদের অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর′′ এই স্লোগানকে বাস্তবে রুপ দিতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে খুলনা ব্লাড ফাইটার্স নামক সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ০২ ডিসেম্বর সোমবার খুলনার ২নং কাস্টমঘাট এলাকায় আয়োজন করা হয় ফ্রি ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি। সার্বিক সহযোগিতায় খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান ও তার বন্ধুমহল। সকাল ১০ টা বিকাল ৪ টা প্রর্যন্ত ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও ২৫০ এর ও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- খুলনা ব্লাড ফাইটার্স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হাসিব ভুঁইয়া, সভাপতি নাজিম সরদার, সাংগঠনিক সম্পাদক সাহিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসিফ তালুকদার সহ স্থায়ী সদস্য সাগর, জসি, সাজিদুল সহ আরো অনেকেই।সার্বিকভাবে সহযোগিতা করেছেন খুলনা মহানগরীর...
Developed by BDITHOST