1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কক্সবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত - Barta24TV.com
রাত ১০:৩৮, শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬
  • 15 Time View

জেলা প্রতিনিধি,কক্সবাজারঃ

‘ডেঙ্গুমুক্ত কক্সবাজার, আমাদের দৃঢ় অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিভিল সার্জন অফিস ও কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় শহরে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নানের নেতৃত্বে র‍্যালিটি জেলা বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন স্থানে সরাসরি ঔষধ স্প্রে করার মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়া একান্ত জরুরি। নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এই মশাবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

উল্লেখ্য, গত ১০ মার্চ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় দেওয়া নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে শিগগিরই একটি সমন্বয় সভার আয়োজন করা হবে। সেই সভার মাধ্যমেই কক্সবাজার জেলায় ডেঙ্গু মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category