
মোঃসাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ১৭ জুন, ২০২২ অথৈ আদিত্যের কলমে রানিশংকৈল এর পুর্ব ইতিহাস জায়গাটির নাম ছিল কাভতিহার, এখন উচ্চারিত হয় কাতিহার।’ভ’ হারিয়ে গেছে মধ্য থেকে। কালের পরিক্রমা বুঝি একেই বলে! তবে কাল বা সময় এবং সময়ের মানুষ এতো নিষ্ঠুর যে ইতিহাসের অনেক ছোটো খাটো নায়ককে সে হারিয়ে ফেলে, তাকে হারাতে হয়। তরী এতো ছোটো যে সবার এতে জায়গা হয় না। রবিঠাকুরের ভাষায়, ‘ঠাঁই নাই ঠাঁই নাই, ছোটো সে তরী…..’। এই যেমন আমাদের বাড়ির পাশে অবস্থিত কাতিহারের নি:সন্তান গোয়ালা জমিদারের নামটি আমরা ভুলে গেছি পুরোপুরি। ইতিহাসের কোন বই-এ তাঁর নামটির জায়গা হয় নি। কিন্তু জমিদারি ছেড়ে এই সন্তানহীন জমিদার যখন সপরিবার পাড়ি দিলেন কাশীর পথে এবং যাওয়ার আগে তাম্রপাতায় লিখলেন জীবনের শেষ ইচ্ছাটুকু (উইল), সেটি আমরা ভুলে গেলাম না...
Developed by BDITHOST